ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নির্বাচনে আসুন, আর ভুল করবেন না: বিএনপিকে নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন। বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে বলি সেই নির্বাচনে আপনারা অংশ গ্রহণ করুন। আর ভুল করবেন না।’

শনিবার পুরানা পল্টনস্থ মনিসিংহ ট্রাস্ট ভবনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমদুর রহমান বাবুর সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি তারা আর সেই ভুল আগামীতে করবে না। আগামী নির্বাচনে বিএনপি সহ সকল দল অংশ গ্রহণ করবে। কারণ আমরা অন্য কোনো সরকার দেখতে চাই না।

আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করবে এমন আশাবাদ ব্যক্ত করে নাসিম বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, জঙ্গিবাদ দমন করছে, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার অগ্রগতির পথে এগিয়ে নিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিবেন বলে তিনি বিশ্বাস করেন।

কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমরা নিজেরাও উদ্বিগ্ন। তার সর্বোত্তম চিকিৎসাসেবা করা হচ্ছে ও করা হবে। তার যে কোনো অসুবিধা দেখা হবে। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমউ) একটি সমৃদ্ধ হাসপাতাল। সেখানে খালেদা জিয়া কেন যেতে চাইছেন না, তা বোধগোম্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নির্বাচনে আসুন, আর ভুল করবেন না: বিএনপিকে নাসিম

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮