ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানি গোলায় জম্মু ও কাশ্মীরে ৪ বিএসএফ সদস্য নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় পাকিস্তানি গুলিবর্ষণে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) চার সদস্য নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে জেলার চামলিয়াল সেক্টরের এ ঘটনায় নিহতদের মধ্যে বিএসএফের একজন অ্যাসিসট্যান্ট কমান্ডার রয়েছেন।

বুধবার সকালে বিএসএফের মহাপরিদর্শক রাম আবতার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, গত রাতে রামগড়ের আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলিবর্ষণ শুরু করে। এতে আমরা আমাদের কর্মকর্তা র‌্যাংকের এক অ্যাসিসট্যান্ট কমান্ডারসহ চার সদস্যকে হারিয়েছি, পাশাপাশি আমাদের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় এক টুইটে শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলিশপ্রধান এসপি ভায়িদ। তবে নিজের টুইটে তিনি পাঁচ বিএসএফ সদস্য আহত হওয়ার কথা উল্লেখ করেছেন।

মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে চামলিয়াল সেক্টর সীমান্তের ওপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়ে বুধবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত চলে। বিএসএফ জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ২ জুন জম্মুতে ভারতীয় সেনা ফাঁড়ি লক্ষ্য করে আন্তর্জাতিক সীমান্তের অপর পাশ থেকে পাকিস্তানি জওয়ানদের গুলিবর্ষণে এক কর্মকর্তাসহ দুই বিএসএফ সদস্য নিহত হয়েছিলেন।

ওই সময় জম্মু সীমান্তের তিনটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর ব্যাপক গুলিবর্ষণে এক পুলিশ সদস্য ও এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাকিস্তানি গোলায় জম্মু ও কাশ্মীরে ৪ বিএসএফ সদস্য নিহত

আপডেট সময় ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮