ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

বিদেশে দৌড়ঝাপ না করে নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে তোফায়েল

ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নে দুস্থ্যদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে পাকিস্তানমুখী রাজনৈতিক দল উল্লেখ করে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে দল সব সময় ভারতের সমালোচনা করে এ দেশের ভোটের রাজনীতির মাঠ দখল করতে চায় তারা এখন নির্বাচনকে সামনে রেখে ভারতেই দৌড়ঝাপ শুরু করেছে।

এমনকি এ দলটি বিভিন্ন সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আশ্রয় দিয়ে আসছে। বিএনপির উচিৎ হবে বিদেশে দৌড়ঝাপ বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি গ্রহন করা।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলার দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ্য ও অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এ দেশের নির্বাচনী প্রক্রিয়া আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। বিদেশিরা কখোনো অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনা। অতিতেও করে নাই এবং ভবিষ্যতেও করবেনা।

মন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী যখন বাংলাদেশে আসেন তখন খালেদা জিয়া তার সঙ্গে দেখা করেননি। এখন সেই ভারতের কাছে, বিদেশিদের কাছে তারা (বিএনপি) দৌড়াদৌড়ি শুরু করেছে।

এসময় তিনি আরও বলেন, বিএনপি কখনও সহায়ক সরকার আবার কখনও তত্তাবধায়ক সরকার দাবি করেছে। এসব দাবি করে কোন লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন বাংলাদেশে আসবেনা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোন অসুবিধা হবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে আদালতের মাধ্যমে। কোন দল বা ব্যাক্তি তাকে সাজা দেয়নি। তার চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহন করবে।

মন্ত্রী আরও বলেন, আমি সাতবার জেলে ছিলাম কিন্তু আমার কাজের লোক আমার সঙ্গে জেল খাটেনি। জেল কোডের বাহিরে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে তার কাজের লোক দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে জেল কোডের বাইরে গিয়েও অনেক সুযোগ সুবিধা দেয়া হয়েছে।

এ সময় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুর আলম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী দৌলতখান পৌরসভাসহ উত্তর জয়নগর, চরখলিফা, ভবানীপুর, হাজিপুরসহ বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

বিদেশে দৌড়ঝাপ না করে নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে তোফায়েল

আপডেট সময় ০৩:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮