ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন যারা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রুশ গায়িকা আইদা গারিফুলিনা।

উচ্ছ্বসিত রবি উইলিয়ামস বলেন, ‘আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত রাশিয়ায় পারফরম্যান্স করার সুযোগ পেয়ে। জীবনে অনেক পারফর্ম করেছি। কিন্তু ৮০ হাজার ফুটবল ভক্তের সামনে বিশ্বকাপ উদ্বোধন করাটা স্বপ্নেরও অতীত। আমরা ফুটবল এবং সঙ্গীতপ্রেমীদের রাশিয়ায় আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।’

অনুষ্ঠান মাতাতে আরও থাকবেন রাশিয়ার গানের জগতের সেনসেশন তরুণ গায়িকা আইদা গারিফুলিনা। উচ্ছ্বাস তার কণ্ঠেও। তিনি বলেন, ‘আমি কখনও কল্পনা করিনি যে, এমন একটা অনুষ্ঠানের অংশ হব। তাও আমার নিজ দেশে, রাশিয়ায়।’

দু’বার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদো বলেন, ‘উদ্বোধনী ম্যাচ সবসময়ই প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মূহূর্ত, যখন আপনি বুঝতে পারেন, যে মুহূর্তটির জন্য আপনি চার বছর অপেক্ষা করেছেন, তা অবশেষে এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কি হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে।’

রোনালদো আরও বলেন, ‘অবশ্যই এটা স্বাগতিকদের জন্য আবেগের। এতদিনের কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আপনার উঠানে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীরা জড়ো হবে। আমি সেটা চার বছর আগে ব্রাজিলে অনুভব করেছি। সেই আনন্দ রুশদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারব বলে আনন্দিত।’

লুঝনিকি স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে চড়ারহাট মৃত্যুর ঘটনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ আলোকিত করবেন যারা

আপডেট সময় ১০:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮