ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্ষুদে ভক্তকে কাঁদিয়ে রাশিয়ায় রোনাল্ডো

আকাশ স্পোর্টস ডেস্ক:

শিশুর লাল জার্সিতে লেখা ৭ নম্বর এবং রোনাল্ডো। আসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখতে পেয়েই দু’হাত তুলে ছুটে গেল সে। বাধা দেয়নি কেউ। পর্তুগিজ মহাতারকা পেছন ফিরে ক্ষুদে ভক্তকে দেখতে পান। মুহূর্তে তারকার খোলস ছেড়ে বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরে চুম্বন করেন রোনাল্ডো।

শনিবার লিসবন বিমানবন্দরে পর্তুগাল দল বিশ্বকাপ খেলার জন্য তখন রাশিয়াগামী বিমানে উঠতে যাচ্ছে। তখনই দেখা গেল এমন আবেগপূর্ণ দৃশ্য। রোনাল্ডোর সঙ্গে হাত মেলাতে পেরে, তার স্নেহ এবং আদর পেয়ে বিহ্বল সেই শিশুটি। আনন্দে কেঁদে ফেলে সে। রোনাল্ডো তার পিঠে হাত দিয়ে, জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। হাসিমুখে ক্ষুদে ভক্তকে অটোগ্রাফ দেন।

বিমানবন্দরে সিআর সেভেন এবং তার ভক্তের আবেগপ্রবণ সাক্ষাৎ মুহূর্তে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। রোনাল্ডোরা রাশিয়ায় উড়াল দেয়ার পর সেই শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা। মা বলেন, ‘আমাদের জাতীয় দলকে আমার ছেলে খুব ভালোবাসে। তার ওপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে যেতে পেরে এবং তার অটোগ্রাফ নিয়ে আনন্দে কেঁদে ফেলে সে।’

ইউরো-২০১৬ জয়ের প্রতিজ্ঞা ও প্রত্যয় নিয়েই পর্তুগাল দল শনিবার রাশিয়ার বিমানে ওঠে। রোনাল্ডোকে সুন্দর দেখাচ্ছিল বলে অনেকে টুইটারে মন্তব্য করেন। সবার আশা, সুন্দর রোনাল্ডোর কাছ থেকে এবার সুন্দর ফুটবল উপহার পাওয়া যাবে। বিমানবন্দরে রোনাল্ডোদের বিদায় জানাতে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল ও স্পেন রয়েছে একই গ্রুপে। প্রথম ম্যাচেই রোনাল্ডোরা খেলবেন ইনিয়েস্তাদের বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে চড়ারহাট মৃত্যুর ঘটনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ক্ষুদে ভক্তকে কাঁদিয়ে রাশিয়ায় রোনাল্ডো

আপডেট সময় ০৭:৪০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮