ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারের হাতে শিরোপা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক-একটা ছবি কতটা গভীর ছাপ রাখে, কতখানি স্বস্তি দেয়- বলে বোঝানো কঠিন। নেইমার মাঠে ফিরেছেন, অনুশীলন করছেন, হাসছেন। এই ছবির গভীর ছাপটাও ব্যাখ্যা করা মুশকিল।

তবে ব্রাজিলীয়রা কতখানি স্বস্তি পেয়েছেন, বোঝা গেল তার কথায়। ব্রাজিলের সাবেক তারকা রিভালদোর অনুজের ওপর এতই ভরসা যে বলে দিলেন, ‘নেইমার ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারে।’

তার যুক্তি, ‘ব্রাজিল দলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। মনে হয়, সে-ই বিশ্বকাপে ব্রাজিলের কাণ্ডারি। ও ১০ নম্বর প্লেয়ার। আর দলের ১০ নম্বর প্লেয়ারকে বিশেষ দায়িত্ব নিতে হয়। সবচেয়ে কাক্সিক্ষত ও গুরুত্বপূর্ণ পজিশন। বিশেষ করে ব্রাজিল ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের বিচারে। ১০ নম্বর প্লেয়ারই হয় দলের এক নম্বর তারকা। তাই তাকে বাড়তি দায়িত্ব নিতেই হবে।

নেইমারকে দেখে মনে হচ্ছে ও তৈরি। নেইমারের মতো প্লেয়ার বিশ্বকাপে সেরা ছন্দে থাকুক, ব্রাজিল সেটাই চায়। ওকে নিয়ে এত আলোচনা হয়। হচ্ছেও। তাই আমি বিশ্বাস করি, এবার ও আমাদের বিশ্বকাপটা এনে দেবে।’

কোচ তিতেকে নিয়ে তার মত কী? রিভালদো বলেছেন, ‘তিতে যখন দলের দায়িত্ব নেয়, প্রচণ্ড সমস্যায় ছিল ব্রাজিল। দুঙ্গাকে দোষ দেব না। ফুটবলে এমন হয়ই। ২০ জন প্লেয়ারকে তো বদলাতে পারবেন না আপনি। তাই কোচ বদলে ফেলুন। তিতে দায়িত্ব নেয়ার পর মনে হয়েছিল সঠিক সিদ্ধান্ত। ওর স্টাইলটা দারুণ। কীভাবে ফুটবল খেলতে হয়, স্বচ্ছ ধারণা আছে। প্লেয়াররা ওকে শ্রদ্ধা করে। ওর কথা শোনে। তাই ব্রাজিলকে এখন আত্মবিশ্বাসী দেখাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারের হাতে শিরোপা

আপডেট সময় ০৭:৩০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮