ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

খালেদা গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা দেয়া হচ্ছে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এই দাবি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একদিন আগে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে তার ব্যক্তিগত চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে বিবরণ দিয়েছেন তা নিয়ে গভীর উদ্বেগ জানান তিনি।-খবর বিডিনিউজের।

মির্জা ফখরুল বলেন, তিনি পড়ে গিয়েছিলেন। হোঁচট খেয়ে পড়ে যানননি, তার শারীরিক অসুস্থতার কারণে পড়ে গিয়েছিলেন। অবিলম্বে তার চিকিৎসা দরকার।

সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। এই অবস্থা থেকে উত্তরণে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

খারাপ অবস্থায়ও ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, হতাশার কোনো কারণ নেই। রাত্রির পরেই হবে নতুন সূর্যোদয়।

দেশে সরকারবিরোধী জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলার কথা তুলে ধরে তাতে সফল হওয়ার আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আন্দোলনে সফলতার প্রত্যাশা জানিয়ে কাজী নজরুল ইসলামের দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! কবিতা পাঠের মধ্য দিয়ে বক্তব্যের সমাপ্তি টানেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

খালেদা গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা দেয়া হচ্ছে না: ফখরুল

আপডেট সময় ১১:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮