ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যানসারের ফাঁড়া কাটিয়ে নতুন ছবিতে ইরফান

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে এখন একটা প্রশ্ন। কেমন আছেন ইরফান? যার উত্তর পরিষ্কার করে কেউ দিচ্ছেন না। ফলে অন্ধকারে রয়েছেন অনুরাগীরা। তবে সম্প্রতি পরিচালক সুজিত সরকারের কথা আলোর পথ দেখলেন ফ্যানরা। পরিচালক জানিয়েছে, চিকিৎসায় ইরফান সাড়া দিচ্ছেন। আর সেই সঙ্গে খুশির ডাবোল ডোজ দিলেন পরিচালক। ঘোষনা করলেন আগামী ছবির। এবং জানালেন তার আগামী ছবিতে থাকছেন ইরফান খান।

ব্রিটিশের সঙ্গে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করা উধম সিং এর জীবন নিয়ে সুজিতের আগামী ছবি। যে ছবির জন্য ফিটনেস এবং বিষয়ের গভীরতা দুটোই খুব দরকার। সুজিত মনে করেন ইরফানের মধ্যে দুটিই রয়েছে। তাছাড়া পাঞ্জাবের ইতিহাস সম্পর্কেও ইরফানের জ্ঞান প্রচুর। তাই ইরফান ছাড়া কারও কাথা ভাবতে পারছেন না তিনি। তাই পরের মাসেই নায়কের সঙ্গে দেখা করতে উড়ে যাচ্ছেন নিউ ইয়র্ক।

কিছুদিন আগে চলচ্চিত্র সাংবাদিক উমের সিন্ধু সম্প্রতি তার ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “ভালো নেই ইরফান। নায়কের পরিবার সূত্রের খবর, ক্যানসারের লাস্ট স্টেজে রয়েছেন অভিনেতা। ডাক্তারা জানিয়ে দিয়েছেন, ইরফান হয়ত আর এক মাস বাঁচবেন।”

মাস দু’য়েক আগে, নায়কের অসুস্থ হওয়ার খবর সামনে এসেছিল। শোনা গিয়েছিল জন্ডিস হয়েছে নায়কের। সে তথ্য যে ভুল একথা নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছিলেন ইরফান খান। সঙ্গে বলেছিলেন বিরল রোগে আক্রান্ত তিনি। সময় হলে নিজেই জানাবেন রোগের নাম। কিন্তু নায়কের কিছু জানানোর আগেই উমের সিন্ধু জানিয়েছেন, ক্যানসার হয়েছে ইরফানের। হয়ত আর একমাস বাঁচবেন তিনি।

যদিও এর আগেও ইরফানের ক্যানসারের খবর সামনে এসেছিল। সেই সময় মুখ খুলেছিলেন ইরফান পত্মী সুতপা শিকদার । তিনি বলেন, “তার সবচেয়ে ভালো বন্ধুটি নিজের রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন। এই লড়াই তাঁদের জিততে হবেই। তবে এই সময় যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁরা নিজের কাজে মন দিন।” সঙ্গে আশ্বাস দেন, “লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, খুব শীঘ্রই জীবনের মূল স্রোতে ফিরবেন তারা”।

কিন্তু উমের সিন্ধুর ট্যুইটের পর এখনও অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে সময় যত এগোচ্ছে মন খারাপের কালো মেঘ ঘনিয়ে আসছে ইরফান অনুরাগীদের মধ্যে। সম্প্রতি পরিচালক সুজিত সরকারের কথায় আশার আলো দেখছেন সিনেমহল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যানসারের ফাঁড়া কাটিয়ে নতুন ছবিতে ইরফান

আপডেট সময় ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮