ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

ধোঁকাবাজির বাজেট জনগণ প্রত্যাখ্যান করেছে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রস্তাবিত বাজেট একটি ধোঁকাবাজির বাজেট। এই বাজেট গণবিরোধী, বাস্তবায়ন অযোগ্য ও দুর্নীতি সহায়ক একটি প্রামাণ্য দলিল হিসেবে জনগণের কাছে বিবেচিত হবে। যা জনগণ প্রত্যাখ্যান করেছে।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম।

সংগঠনটির সভাপতি মিঞা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, সাবেক জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর সরকার প্রমুখ।

খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনমুখী বিশাল এই বাজেটে সরকারের অনেক দুরভিসন্ধি রয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। দরিদ্র জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য কোনো বক্তব্য নেই। আছে শুধু কাব্যিক কথামালার ফুলঝুড়ি। বাজেটে দেশের কোনো উন্নয়ন হবে না। সরকারি দলের মন্ত্রী-এমপিদের উন্নয়ন হবে। দুর্নীতি ও লুটপাট বাড়বে।

তিনি বলেন, সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। বিরোধী দল ও মতকে তারা সহ্য করতে পারছে না। তাদের দুঃশাসনে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান। দেশে আইনের শাসন অনুপস্থিত। বিচারহীনতার কারণে জনগণ উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনমনে ভীতি সঞ্চারের জন্য মাদক নিয়ন্ত্রণের নামে বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ চালাচ্ছে। অথচ সরকারি দলের মাদক সম্রাটদের ধরা হচ্ছে না। এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থার দাবি আদায়ে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ধোঁকাবাজির বাজেট জনগণ প্রত্যাখ্যান করেছে: মোশাররফ

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮