ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারিশ্রমিক কমেছে ঐশ্বরিয়ার

আকাশ বিনোদন ডেস্ক:

ঐশ্বরিয়া রাই বচ্চন এখন বড় পর্দায় নিয়মিত নন। কয়েক বছর পরপর একটি সিনেমা করেন। তবে মেয়ে আরাধ্য হওয়ার পর বিরতি নিয়ে যে কয়টা ছবি করেছেন, কোনোটাই দর্শকের মন জোগাতে পারেনি। এখন তিনি ‘ফ্যানি খান’ ছবি নিয়ে আছেন। তবে এই ছবিতে ঐশ্বরিয়ার পারিশ্রমিকে বড় অঙ্কের কর্তন হবে বলে জানা গেছে।

‘ফ্যানি খান’ ছবির আগের প্রযোজক ছিলেন প্রেরণা অরোরা। কিন্তু তাঁর প্রযোজনা সংস্থা ক্রি আর্জের সঙ্গে পরিচালকের কিছু দ্বন্দ্ব থাকায় তিনি এই প্রকল্প থেকে সরে আসেন। এখন অন্য প্রযোজক ছবিটি প্রযোজনা করছেন। আগে ছবির বাজেট যা ছিল, তাঁ থেকে এখন বাজেটে কিছু পরিবর্তন এসেছে। এমনকি কর্তন করা হবে ঐশ্বরিয়ার পারিশ্রমিকের কিছু অংশ। প্রেরণার সঙ্গে যখন এই ছবিতে কাজের ব্যাপারে ঐশ্বরিয়ার কথা হয়, তখন তিনি পারিশ্রমিক হিসেবে আট কোটি রুপি চেয়েছিলেন। প্রেরণাও সাবেক এই বিশ্বসুন্দরীকে সেই অঙ্কের অর্থ দিতে রাজি হন। কিন্তু এখন তো প্রকল্প থেকেই বাদ পড়েছেন প্রেরণা। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার আগের পারিশ্রমিক থেকে প্রায় ৩০ শতাংশ কর্তন করা হবে। মানে পাঁচ কোটি রুপির বেশি পাবেন না ঐশ্বরিয়া। এমনিতেই এই নায়িকার ছবির আকাল চলছে, তাঁর ওপর আবার পারিশ্রমিক এত কম। এখনো ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি।

ভূষণ কুমার আর ওম প্রকাশ মেহরা প্রযোজিত ‘ফ্যানি খান’ ছবিটি ডমিনিক ডেরুডেরস পরিচালিত ইংরেজি চলচ্চিত্র ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। মিউজিক্যাল-কমেডি ধাঁচের এই ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে সম্পূর্ণ নতুন রূপে। অতুল পরিচালিত ছবিটি একজন ১৭ বছরের উঠতি গায়িকার গল্প নিয়ে। তার বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। তবে অনিল এখানে ঐশ্বরিয়ার নায়ক নন।

অতুল মাঞ্জরেকর পরিচালিত ‘ফ্যানি খান’ ছবিতে অনিল-ঐশ্বরিয়ার জুটিকে ১৮ বছর পর দেখবে বলে আগ্রহী ছিল বলিউড। কিন্তু পরে জানা যায়, এখানে ঐশ্বরিয়ার নায়ক হবেন তাঁর চেয়ে কম বয়সী রাজ কুমার রাও। অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে পর্দায় একসঙ্গে শেষ দেখা যায় ২০০০ সালে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। এর আগে এই জুটিকে দেখা যায় সুভাষ ঘাইয়ের ‘তাল’ চলচ্চিত্রে। তবে ত্রিভুজ প্রেমের ছবি ‘তাল’-এ অক্ষয় খান্নার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার। অনিল কাপুর এ ছবিতে ছিলেন পার্শ্ব অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পারিশ্রমিক কমেছে ঐশ্বরিয়ার

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮