ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

ব্যাংককে ফখরুল-খসরু, তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

অাকাশ জাতীয় ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সকালে তারা ঢাকা ত্যাগ করেন। তবে তারা একসঙ্গে না পৃথকভাবে গেছেন, তা জানা যায়নি।

শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, ‘আমি চিকিৎসার জন্য ব্যাংকক যাবো।’

রবিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনূছ বলেন, ‘সকাল ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে মির্জা ফখরুল ঢাকা ত্যাগ করেছেন। সঙ্গে স্ত্রী রয়েছেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাতে এ প্রতিবেদককে বলেছেন, ‘আমি রবিবার ব্যাংকক যাচ্ছি। ফিরবো প্রায় একসপ্তাহ পর।’ ১০ জুনের দিকে তিনি দেশে ফিরতে পারেন বলেও তিনি জানিয়েছেন।

গত শনিবার মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন, এমন খবরের মধ্যেই তিনি জানিয়েছেন, খবরটি গুজব। এরই মধ্যে তিনি ব্যাংকক গেলেন। তবে ঠিক কী কারণে বিএনপির দুই শীর্ষ নেতা ব্যাংকক গেছেন, তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে দলের নেতা বা মিডিয়া উইংয়ের দায়িত্বশীল, কেউ-ই কোনও তথ্য দিতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ব্যাংককে ফখরুল-খসরু, তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আপডেট সময় ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮