ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

রণবীরের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

রণবীর ও কারিনা

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডে তারা বেশ জনপ্রিয়। যে কোনো খবর প্রকাশিত হলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে সংবাদপত্রের পাতায়। বলিউডে আবার দুই সেলিব্রিটি কাজিন তারা। তাদের সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বেরও বটে।

বলছিলাম কারিনা কাপুর ও রণবীর কাপুরের কথা। ব্যক্তিগতভাবে চেনাজানার কারণে একে অপরের অনেক গোপন কথা জানেন তারা। এবার রণবীরের সম্পর্কে তেমনই এক ব্যক্তিগত তথ্য ফাঁস করলেন কারিনা।

কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে কারিনা অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’ ছবিটি। তৈমুর হওয়ার পর এটাই কারিনার কামব্যাক সিনেমা। শশাঙ্ক ঘোষের পরিচালনায় এই ছবিতে চারটি মেয়ের গল্প দেখানো হবে। ছবিতে কারিনার চরিত্রের নাম কালিন্দি। যে স্বভাবে ‘কমিটমেন্ট ফোবিক’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমার চরিত্র কালিন্দি ‘কমিটমেন্ট ফোবিক’। কিন্তু আমি বিয়ে করেছি, বাস্তবে আমার সন্তানও রয়েছে। সুতরাং মনে হয় না এই চরিত্রের সঙ্গে আমার কোনও মিল রয়েছে। এই চরিত্রের জন্য রণবীর পারফেক্ট।’

তাহলে কি পরোক্ষভাবে রণবীরকে ‘কমিটমেন্ট ফোবিক’ বললেন কারিনা? না! কারিনা সরাসরি কিছু না বললেও তার মন্তব্যের পর এমন ধারণাই করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

কখনও দীপিকা পাড়ুকোন, কখনও বা ক্যাটরিনা কাইফ, কখনও বা মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবশেষ আলিয়া ভাটের সঙ্গে এই নায়কের প্রেম চলছে বলে শোনা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

রণবীরের গোপন তথ্য ফাঁস করলেন কারিনা

আপডেট সময় ১০:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮