ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আস্থা নেই তবুও ইসির দ্বারস্থ বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই তবুও বিভিন্ন দাবি নিয়ে এই কমিশনের কাছেই হাজির হয়েছেন বিএনপির কয়েকজন নেতা। ২৬ জুন গাজীপুর সিটির ভোটকে সামনে রেখে তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। এছাড়া গত ১৫ মে’র খুলনার ভোট নিয়ে লিখিত অভিযোগ দেন ইসিতে।

মঙ্গলবার বিকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ ‍উদ্দিন আহমেদ।

আগামীতে কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন। পরে জাতীয় নির্বাচন। এই কমিশনের ওপর কি আপনাদের আস্থা আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘কমিশনের প্রতি আস্থা না রাখলেও তাদের কাছে আসতে হয়। কথা বলতে হয়।’

এসময় সঙ্গে থাকা স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘কারণ একটাই নির্বাচন কমিশন, আমাদের আরতো কোনো যাওয়ার জায়গা নেই।’

এরপর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আরেকবার (ইসিকে) পরীক্ষার জন্যে আমরা গাজীপুর পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আমাদের সিদ্ধান্ত নেব।’

স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খুলনা সিটি নির্বাচনের অনিয়ম লিখিত আকারে ইসিকে দিয়েছি। আমরা বলেছি, আপনাদের মুখে শুনতে চাই না ‘চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না।’ আমারা আপনাদের (ইসির) ক্ষমতা যেটা আছে সেটা প্রয়োগ দেখতে চাই।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনই ইসির কাজ। দেশের মানুষ ইসির প্রতি আস্থা না রাখলে, রাজনৈতিক দল আস্থা হারালে ইসির সদস্যরা কাজ করতে পারবেন না।’

স্থানীয় নির্বাচনে ইসি আস্থা অর্জন করতে না পারলে জাতীয় নির্বাচনে ইসি কী করবে। কারণ সে নির্বাচনেতো সরকার পরিবর্তন হয়। এমপিদের স্থানীয় নির্বাচনে প্রচারের সুযোগ দেওয়া নিয়েও বিএনপির আপত্তির কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেন গয়েশ্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আস্থা নেই তবুও ইসির দ্বারস্থ বিএনপি

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮