ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে ২০১৯ সালে সরকার গঠন করবে আঞ্চলিক দলগুলো

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে। সরকার গঠন করবে আঞ্চলিক দলগুলো।- এমন দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

তিনি বলেন, ২০১৯ সালে আঞ্চলিক দলগুলোই ক্ষমতায় আসবে। বিজেপিকে হারানোর জন্য সব আঞ্চলিক দল জোট বাঁধছে। ২০১৯ সালে বিজেপি হারের স্বাদ পাবে। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল; কিন্তু কিছুই করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি।

রোববার তেলুগু দেশম পার্টি-টিডিপির অনুষ্ঠানে বক্তৃতাকালে নাইডু অভিযোগ করে বলেন, অন্ধ্রপ্রদেশে উত্তেজনা তৈরির লক্ষ্যে চক্রান্ত চলছে। তবে আমরা সেই চক্রান্ত করতে দেব না।

আগামী নির্বাচনে আঞ্চলিক দলগুলোর জোট গঠনে ভূমিকা গঠনের বিষয়ে চন্দ্রবাবু বলেন, ‘১৯৯৬ সালে যুক্তফ্রন্ট সরকার গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিল টিডিপি। দেশের রাজনৈতিক কাহিনী বদলে দেয়ার ক্ষমতা রয়েছে টিডিপির। আমরা পিছিয়ে থাকব না।’

মোদি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করা সম্পর্কে চন্দ্রবাবু বলেন, ‘কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশের বিশেষ ক্যাটাগরি এবং অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন কার্যকর করার প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কয়েক দিন ধরেই বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলোর জোট গড়ার কথা বলে আসছেন। কয়েক দিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে জেডি(এস) নেতা এইচডি কুমার স্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলগুলোর নেতারা।

আগামী বছরের লোকসভা নির্বাচনেও এ বিরোধী ঐক্য অটুট থাকবে বলেই আশা প্রকাশ করেন চন্দ্রবাবু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে ২০১৯ সালে সরকার গঠন করবে আঞ্চলিক দলগুলো

আপডেট সময় ০৩:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮