ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আগামী নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জ: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ধৈর্যের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘এই রমজান মাসে সবাইকে ওয়াদা করতে হবে নির্বাচন প্রক্রিয়ায় সম্পন্ন করতে সবাই ধৈর্যশীলতার পরিচয় দেব, সহশীলতার পরিচয় দেব, কোথাও কোনো রকম বিবাদে জড়াবো না। তবেই শান্তিপূর্ণভাবে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা রমজান মাসে ওয়াদা করি শান্তি-শৃঙ্খলার সঙ্গে নির্বাচন কমিশনকে সহায়তা করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবো।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, রমজান মাস রহমতের মাস, এই মাসে বেশি বেশি করে সৃষ্টিকর্তার ইবাদত করলে বেশি পরিমাণ সওয়াব পাওয়া যায়। তিনি এই রমজান মাসের পবিত্রতা রক্ষায় সবার প্রতি আহ্বান জানান।

জেলা পুলিশ লাইনের হলরুমে পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ফরিদপুরের জেলা প্রশাসক উমে¥ সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আগামী নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জ: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ০৮:০০:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮