ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাদকে জড়িত এক এমপি আমাদের হেফাজতে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

যত বড় মাদক সম্রাটই হোক না কেন, জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৭ মে) দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথসভা শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। আসন্ন ঈদ-উল-ফিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজটসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা মাদক বিরোধী অভিযানে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা একটা তালিকা তৈরি করেছি কারা এর সঙ্গে জড়িত। তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জিরো টলারেন্স মানেই হলো আমরা সব কিছু করবো। আমরা কাউকে বাদ দিবো না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সংসদ সদস্য বাদ যাননি। এখনো এক সংসদ সদস্য আমাদের হেফাজতে রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকে জড়িত এক এমপি আমাদের হেফাজতে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮