ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

আমরা সন্তান চাই: কোহলি

কোহলি ও আনুশকা

আকাশ বিনোদন ডেস্ক:

চুটিয়ে চার বছর প্রেম কারার পর ঘর বেঁধেছেন তারা।সংসার জীবনেও তাদের আঙিনায় সুখের ছড়াছড়ি। বিভিন্ন সময়ে অনেক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছে তারা। তাদের ঘর বাঁধার সময় পেরিয়েছে ৫ মাস। কিন্তু এখনো কোনো নতুন অতিথির দেখা মেলেনি।

বলছিলাম ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। ভালোভাবেই সংসার জীবন উপভোগ করছেন কোহলি-আনুশকা। তবে এর আগে গুঞ্জনও উঠেছিল, নতুন অতিথি আসতে চলেছে এই নবদম্পতির ঘরে। তবে সেটা গুঞ্জনই থেকে যায়।

এবার নিজে থেকেই এ নিয়ে কথা বললেন কোহলি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলাভাবেই নিজের সংসার জীবনের অনেক কথাই জানিয়েছেন কোহলি।

কোহলি জানালেন, অবশ্যই আমরা সন্তান চাই। আর সন্তানের্ জন্মের পরে পুরো সময়টা সন্তানকে দিতে চাই। আমি মনে করি, সন্তানদের সময় দিতে হবে। ওদের প্রাপ্যও তাই।

তিনি বলেন, আমি চাই না সে সময় বাড়িতে ক্রিকেটীয় কোনো কিছুর প্রবেশ থাকুক। যখন শিশুরা বেড়ে উঠবে তখন ট্রফি বা আমার ক্রিকেটীয় কৃতিত্ব—এর কোনো কিছুই বাড়িতে আনতে চাই না।’

স্ত্রী আনুশকার বিষয়ে কোহলি বলেন, আমার স্ত্রী একজন আধ্যাত্মিক মানুষ। সে আমার জীবনে আশীর্বাদস্বরূপ। যখন থেকে আমি আমার স্ত্রীর সঙ্গে আছি তখন থেকেই অনেক কিছু অনুধাবন করতে পারছি।

তিনি বলেন, আমি স্ত্রীর দেখানো পথে চলছি। নিজের প্রতিটি পদক্ষেপে সমস্যা এখন নিজেই সমাধান করতে পারি। এটা আশীর্বাদের মতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

আমরা সন্তান চাই: কোহলি

আপডেট সময় ০৮:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮