ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

সরকার গাজীপুরে ভোট চুরির ষড়যন্ত্র করছে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার ‘ভোট চুরির ষড়যন্ত্র’ করছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোশাররফ বলেন, নির্বাচনী আচরণবিধি সংশোধন করে সরকারি দলের এমপিদের গাজীপুর নির্বাচনে প্রচারণার জন্য সুযোগ করে দেয়া হচ্ছে। তারা জানেন যে, জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না। সে জন্য সরকার গাজীপুরে অন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরি করার ষড়যন্ত্র করছে।

বিএনপির এই নেতা বলেন, খুলনার অভিজ্ঞতা মূল্যায়ন করে গাজীপুরে সরকারের ‘ভোটের নীলনকশা’ প্রতিরোধ করার জন্য বিএনপিও পরিবর্তিত কৌশল নিয়ে নির্বাচনে থাকবে।

সরকারের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, আমরা বলতে চাই, আপনারা যত কূটকৌশল করুন না কেন, আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে থাকব। আমাদের হটাতে পারবেন না, আমাদের নির্বাচনের মাঠ থেকে সরাতে পারবে না।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ জানে সরকারদলীয় এমপি বা তাদের বড় বড় নেতাদের ছত্রছায়া ছাড়া কোনো মাদক ব্যবসা চলতে পারে না, প্রশাসনের যোগসাজশ ছাড়া মাদক ব্যবসা চলতে পারে না।

তিনি বলেন, সাধারণ যারা মাদক বহনকারী তাদের ঢালাওভাবে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। যাতে করে তাদের মাধ্যমে আওয়ামী লীগের গডফাদারদের, আওয়ামী লীগের নেতাদের নাম সবাই জেনে ফেলতে না পারে, মিডিয়া জেনে ফেলতে না পারে সেজন্য আজকে এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। না হলে মাদক নির্মূলের জন্য হত্যাকাণ্ডের প্রয়োজন হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের মরা-বাঁচার সমস্যা হচ্ছে পানি। আপনি ভারতে গিয়েছেন তিস্তার চুক্তির বিষয়ে আপনি পুরো বিষয়ে ইতিবাচক কিছু নিয়ে এসে জনগণকে বলেন। তাহলে জনগণ মনে করবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর যৌক্তিক।

ড্যাবের অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চুর পরিচালনায় সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সরকার গাজীপুরে ভোট চুরির ষড়যন্ত্র করছে: মোশাররফ

আপডেট সময় ০৮:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮