ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

ওদের সবার দরকার সহানুভূতি, ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুকে কথা বলেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রথমেই পরিষ্কার পানি সংকটের কথা তুলেন ধরেন তিনি। প্রায় ১৪ মিনিটের বক্তব্যে প্রিয়াংকা নানা সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ফেসবুক পেজে লাইভে আসেন প্রিয়াংকা চোপড়া। এ সময় রোহিঙ্গা শিশুদের করুণ দশার বর্ণনা দেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাবও দিয়েছেন প্রিয়াংকা।

শিশুদের নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াংকা বলেন, এখানে পাশাপাশি রয়েছে শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা। ফলে বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।

এক ভক্তের প্রশ্নের জবাবে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা চোপড়া বলেন, শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কি? তাদের সবাই বলে ওঠে, আমি স্কুলে যেতে চাই। এ ছাড়া বলে, সে সাংবাদিক হতে চায়। এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। তবে তারা এখন মৌলিক শিক্ষা পাচ্ছে। শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে।

প্রিয়াংকা বলেন, শিশুদের ধর্ম কী, বাবা-মা কে, এদের পরিচয় কী- এগুলো বড় বিষয় নয়। এখন এদের দরকার সবার সহানুভূতি। রোহিঙ্গা শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রিয়াংকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

ওদের সবার দরকার সহানুভূতি, ভিডিও

আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮