ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি প্রধানমন্ত্রী: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্ধুত্বের এত দহরম-মহরম থাকা সত্ত্বেও আট বছরে প্রধানমন্ত্রী ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২৪মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করন।

বিএনপির এই নেতা বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। কিন্তু তার এবারের সফরেও বাংলাদেশের মানুষের বহু প্রতিক্ষিত তিস্তা চুক্তির বিষয়ে কোন এজেন্ডা নেই। গতকাল বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে অগ্রগতির কোনো তথ্য জানাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।’

রিজভী অভিযোগ করেন, ‘বিগত আটটি বছর ধরে আওয়ামী লীগ ঘোষনা দিয়ে আসছে তারা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে যাচ্ছে। কিন্তু বছর যায় বছর আসে আর বাংলাদেশ অবৈধ সরকার শুধু একতরফাভাবে ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছে কিন্তু দেশের মানুষের ন্যায্য পানির হিস্যা বুঝে পাচ্ছে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে সার্বভৌমত্বকে ক্ষয়িষ্ণু করে ভারতকে সব কিছু উজাড় করে দিয়ে যাচ্ছেন বিনিময়ে কিছুই পাননি। শুধুমাত্র পরদেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ক্ষমতায় টিকে থাকা।’

প্রধানমন্ত্রী জনগনকে ধোঁকা দেওয়ার বিদ্যাটাই ভাল করে রপ্ত করেছেন বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

ভারত থেকে এক বালতি পানিও আনতে পারেননি প্রধানমন্ত্রী: রিজভী

আপডেট সময় ০৪:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮