ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শপথ নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধর্মনিরপেক্ষ জনতা দল (জেডিএস) নেতা এইচ ডি কুমারস্বামী তিথি-নক্ষত্র ও পঞ্জিকা মেনে চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হন প্রদেশ কংগ্রেসের সভাপতি দলিত নেতা জি পরমেশ্বর।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা তাদের শপথবাক্য পাঠ করান। বেঙ্গালুরুতে বিধানসভা ভবনের সামনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

এ সময় কংগ্রেস ও জেডিএসের শীর্ষ নেতাদের পাশে থেকে সম্মিলিতভাবে বিজেপি–বিরোধিতার ইঙ্গিত দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও অনেকে।

জানা গেছে, আগামী শুক্রবার আস্থা ভোটে জেতার পর গঠিত হবে জোট মন্ত্রিসভা। ৩৪ সদস্যের মন্ত্রিসভায় কংগ্রেসের সদস্য হবে ২২ জন, অন্যরা জেডিএসের। বিধানসভার স্পিকার হিসেবে আগেই শপথ নিয়েছেন কংগ্রেসের রমেশ কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শপথ নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

আপডেট সময় ০৯:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮