ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও বাড়ছে সোনার দাম

অাকাশ জাতীয় ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার নতুন দর কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। জুয়েলার্স সমিতি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সই করেছেন।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বাড়ার পর ৮ মে মাসে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। সর্বশেষ গত ২৮ জুলাই সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতনপদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

সারা দেশের সোনার দোকানগুলোতে আজ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে। কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

সোনার দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও বাড়ছে সোনার দাম

আপডেট সময় ০৭:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭