ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ দিনে ভারতের এক হাসপাতালে ৬০ শিশুর মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি হাসপাতালে পাঁচ দিনে নবজাতকসহ ৬০টি শিশু মারা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি অদিত্যনাথের পার্লামেন্ট আসন গোরক্ষপুরের একটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৩টি শিশু মারা যায় এবং ওই সময় হাসপাতালটি থেকে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার কথা জানানো হয়েছিল। কিন্তু কোনো শিশু অক্সিজেনের অভাবে মারা যায় নাই বলে জোরালোভাবে দাবি করেছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। অবহেলাজনিত কারণে শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে স্বীকার করে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার নয়টি শিশু ও আগের তিন দিনে আরো ২৮টি শিশু মারা যায়।

গোরক্ষপুরের সবচেয়ে বড় হাসপাতাল বাবা রাঘব দাস মেডিকেল কলেজে এসব ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বুধবার হাসপাতালটি পরিদর্শন করেছেন।

শনিবার সকালে করা এক টুইটে আদিত্যনাথ এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে হাসপাতালের অক্সিজেন বিভাগের দায়িত্বে থাকা এক কর্মী তার উর্ধ্বতন কর্মকর্তার কাছে অক্সিজেন স্বল্পতার কথা জানিয়ে হাতে থাকা মজুদে ওই দিন সন্ধ্যা পর্যন্ত কাজ চলতে পারে বলে জানিয়েছিলেন। ওই দিন রাতের এক প্রতিবেদনে দেখা গেছে, রাতে হাসপাতালটিতে অক্সিজেনের ঘাটতি সঙ্কটজনক পর্যায়ে চলে গিয়েছিল।

ওই দিন হাসপাতালটিতে ২৩টি শিশু মারা যায়, এদের মধ্যে ১৪ জন নবজাতক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫ দিনে ভারতের এক হাসপাতালে ৬০ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭