ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

খালেদা মুক্তি আন্দোলনে জাগপার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপারও সক্রিয় অংশগ্রহণ চায় বিএনপি।

সোমবার বিকালে গুলশানের ইম্যানুয়েলস নিউ হলে ২০ দলীয় জোটের শরিক জাগপার আয়োজনে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত বছরের ২১ মে মারা যান শফিউল আলম প্রধান।

মরহুম শফিউল আলম প্রধানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, শফিউল আলম প্রধান গণতন্ত্র পুনরুদ্ধার, একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, মানুষের অধিকার ফিরিয়ে আনা, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলেন। আশা করি, আগামীদিনেও জাগপা সেই আন্দোলনের ধারাবাহিকতাকে ধারণ করে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সব গণতান্ত্রিক আন্দোলনে আগের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে।

জাগপা সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, এএইচএম শামীম, বিজেপির আব্দুল মতিন সাউদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, তাসমিয়া প্রধান, আসাদুর রহমান খান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি, বিএমএলের কামরুজ্জামান খান, এনডিপির খোন্দকার গোলাম মোর্ত্তজা, শামসুল আলম, কল্যাণ পার্টির আমিনুর রহমান, লেবার পার্টির একাংশের হামদুল্লাহ আল মেহেদী, বগুড়া জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

ইফতারের আগে কারাবন্দি জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, শফিউল আলম প্রধানের রুহের মাগফিরাত এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

খালেদা মুক্তি আন্দোলনে জাগপার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: মোশাররফ

আপডেট সময় ১১:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮