ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেরেও বিদায় জিতেও বিদায়

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভাগ্য খারাপ হলে যা হয়, তাই হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। পঁচা শামুকে পা কাটল মোস্তাফিজদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হেরে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেল মুম্বাই।

অন্যদিকে মুম্বাইকে ১১ রানে হারিয়েও তেমন কোন লাভ হয়নি শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দিল্লির।

আইপিএলের চলতি আসরের শুরুর দিকের ম্যাচ গুলোতে একের পর এক হেরে প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে যায় দিল্লি।

যে কারণে শ্রেয়াসদের এদিনের জয় স্রেফ সান্তনার।

রোববার আইপিএলের ৫৫তম ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রিশব প্যান্টের ৬৪ এবং বিজয় শঙ্করের অপরাজিত ৪৩ রানে ভর করে ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে দিল্লি।

৪৪ বলে ৬৪ রান করেন প্যান্ট। তার ইনিংসটি ছিল ৪টি ছক্কা ও ৪টি চারে সাজানো। এছাড়া বিজয় শংকর ৩০ বলে ৪৩ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১৬৩ রান তুলতেই অলআউট হয়ে যায় মুম্বাই। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার ইভিন লুইস। এছাড়া ৩৭ রান করেন বেন কাটিং। ২৭ রান করেন মনস পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি : ২০ ওভারে ১৭৪/৪ ( প্যান্ড ৬৪, শঙ্কর ৪৩*)।

মুম্বাই: ১৯.৩ ওভারে ১৬৩/১০ (লুইস ৪৮, কাটিং ৩৭, পান্ডিয়া ২৭; প্যাটেল ৩/২৮, অমিত মিশ্র ৩/১৬ )।

ফল: দিল্লি ১১ রানে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হেরেও বিদায় জিতেও বিদায়

আপডেট সময় ০৯:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮