ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, পাকিস্তানের বিরোধিতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে একটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিরবৈরী পাকিস্তান এ প্রকল্পের বিরোধিতা করে বলেছে, এতে তাদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।

দুই দেশের শীতল সম্পর্কের মধ্যেই হিমালয় অঞ্চলে ৩৩০ মেগাওয়াটের কিশানগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ভারত। ২০০৯ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল।-খবর ডন অনলাইনের।

নরেন্দ্র মোদি বলেছেন, এই বিদ্যুৎ প্রকল্প দিয়েই কেবল কাশ্মীর আত্মনির্ভর হবে না, দেশের অন্যান্য রাজ্যেও তা বিতরণ করা হবে। তিনি বলেন, অতীতেও এ রাজ্যে আমরা ব্যাপক উন্নয়ন করেছি, তা সবাইকে মনে রাখতে হবে।

প্রতিবেশী পাকিস্তান এ প্রকল্পের বিরোধিতা করে বলেছে, ইন্দাস ও তার শাখা নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে ভারত বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা চুক্তি লঙ্ঘন করেছে। কারণ পাকিস্তানের ৮০ শতাংশ সেচের পানি আসে এ নদী থেকে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের বিষয়ে মারাত্মকভাবে উদ্বিগ্ন। এদিকে মোদির সফরের প্রতিবাদে কাশ্মীরে হরতাল পালিত হয়েছে। অঞ্চলটির একটা মোটামুটি অচল হয়ে পড়েছিল।

সারা দিন শ্রীনগরের দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। রাস্তাঘাটে পুলিশ ছাড়া আর কাউকে দেখা যায়নি। তবে এদিন বিক্ষোভের আশঙ্কায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

মোদির সফরের প্রধান অনুষ্ঠানস্থল শ্রীনগরের ডাল লেইকে সারা দিনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীরে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন, পাকিস্তানের বিরোধিতা

আপডেট সময় ১১:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮