ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনসহ সব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মহাখালীতে সাংবাদিক হেনস্তা ও পল্টনের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, সরকারি কর্মকর্তা, এমপি কেউই আইনের ঊর্ধ্বে নয়। দোষ করলে সাজা পেতেই হবে।’

র‌্যাব মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ বেশ কয়েকজন মারা গেছেন। এ জন্য আসল অপরাধীদের বিষয়ে জানতে পারছে না কেউ। এ ধরনের অভিযানকে মন্ত্রী কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। এগুলোর বিষয়ে তদন্ত চলছে। বিনা বিচারে কিছু হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে মহাখালী রেলক্রসিং পার হতে গিয়ে পা হারান মো. নুরুল আমিন (৬০) নামের এক পথচারী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিআরটিসি ও ৬ নম্বর বাসের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হেনস্তার শিকার হন বেসরকারি টেলিভিশন ডিবিসির রিপোর্টার আদিত্য আরাফাত। তিনি দুর্ঘটনার খবর সংগ্রহ ও ফুটেজ নিতে গেলে পুলিশ তাকে বাধা দেয়।

আদিত্য আরাফাতের ভাষ্য, ‘দুর্ঘটনার খবর প্রচার করলে নাকি পুলিশের বদনাম হয়। তারা আমাদের সেখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ক্যামেরার ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮