ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে বিএনপি আর ফেলতে পারবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচন সময়মতোই হবে। বিএনপি আসলে আসবে, না আসলেও অন্যরা এ নির্বাচনে অংশগ্রহণ করবে। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে ফেলার সুযোগ আর বিএনপির থাকবে না। শনিবার গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপি) বিনা প্রতিদ্বন্দ্বিতার ট্র্যাপে ফেলবে, সেটার অভিজ্ঞতা আমাদের আছে। কাজেই তাদের এই আশা, তাদের এই খোয়াবের পুনরাবৃত্তি আর বাংলাদেশে হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন হবে। বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সুযোগ নিক আমরা সেটা চাই। তারা নির্বাচনে না এলেও যথারীতি নির্বাচন হবে, নির্বাচনের পর সরকার গঠন হবে, পার্লামেন্ট বসবে।

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করে। কারচুপি, সুষ্ঠু নির্বাচন এসব ভাঙা রেকর্ড তারা বাজায়।

বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, এসব অযৌক্তিক-অবান্তর অভিযোগ না করে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করুন। সেটা আমরা চাই। আর তারা যদি নির্বাচনে না আসেন, এটা তাদের সিদ্ধান্ত যদি হয়, এখানে আমাদের কিছু বলার নেই। গণতন্ত্র গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং নির্বাচন হবে।

সাসেক প্রজেক্টের কন্ট্রাক্টসরস কার্যালয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় বিষয়ে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সড়কমন্ত্রী।

মন্ত্রী বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে, তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না- এটা তিনি শুনবেন না। আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের দেয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে।

তিনি বলেন, ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলা নিষেধ। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে। এছাড়া গার্মেন্টস মালিকরা যেন তাদের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেন সে জন্য মন্ত্রী তাদের প্রতি আহ্বান জানান।

এর আগে মন্ত্রী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ফোর লেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সাসেক প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইসহাক এবং সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে বিএনপি আর ফেলতে পারবে না: কাদের

আপডেট সময় ০৭:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮