ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

‘ঠগস অফ হিন্দোস্তান’এর সেটে আহত অমিতাভ বচ্চন

অাকাশ বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই নানা কারণে সংবাদ শিরোনাম হয়েছে অমিতাভ বচ্চনের নতুন সিনেমা ‘ঠগস অফ হিন্দোস্তান’। এবারে এ ছবির শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়লেন বিগ বি। প্রথমবারের মতো আমির খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলেছেন অমিতাভ। ৭৪ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই ‘সরকার’ তারকার। এমনকি ছবির সেটে দুর্ঘটনার কবলে পড়েও অভিনয় চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন সবাইকে।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, মাল্টা দ্বীপপুঞ্জের কাছে ‘ঠগস অফ হিন্দোস্তান’এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ। শুটিং চলাকালীন সময়ে পিঠে ও বুকের বাম পাঁজরে চোট পান তিনি। কিন্তু আঘাত পেয়ে থেমে যাওয়ার পাত্র নন বিগ বি। তার অংশের সম্পূর্ণ শুটিং শেষ করে তবেই মুম্বাই ফিরেছেন এ তারকা। শারীরিক অসুস্থতাকে আমলে না নিয়ে প্রস্তুত হচ্ছেন নতুন সিনেমা ‘১০২ নট আউট’ ও ছোটপর্দার জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ের জন্য।

অমিতাভের এ মনের জোর দেখে মুগ্ধ ‘ঠগস অফ হিন্দুস্তান’ পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য্য বলেন, “তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছি। পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন দেখে আমরা শুটিং পেছানোর কথা ভাবছিলাম। কিন্তু আমাদের অবাক করে দিয়ে তিনি তার পুরো অংশের শুটিং শেষ করে তবেই মুম্বাই ফিরেছেন। তার অসাধারণ অভিনয়ে আবারও মুগ্ধ হতে যাচ্ছেন দর্শক।”

অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ প্রমুখ অভিনীত ‘ঠগস অফ হিন্দোস্তান’ মুক্তি পাবে ২০১৮’র দিওয়ালিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

‘ঠগস অফ হিন্দোস্তান’এর সেটে আহত অমিতাভ বচ্চন

আপডেট সময় ১২:২২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭