ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

আকাশ বিনোদন ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউড ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন। এবিপি আনন্দ সূত্রে খবর, পিঠের যন্ত্রণায় গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী। দিল্লিতে চিকিৎসা চলছে তার। সেই কারণেই তিনি সবকিছু থেকে সাময়িক নির্বাসন নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমকে মেগাস্টারের পুত্র মহাক্ষয় চক্রবর্তী জানিয়েছেন, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পিঠে আঘাত পান মিঠুন। ওই ঘটনার পর থেকে মাঝে মাঝেই পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি।

তিনি জানান, চিকিৎসার মাধ্যমে ভালো হলেও, মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়েন মিঠুন। মহাক্ষয় জানান, বয়স বাড়ার কারণেই মিঠুনের ব্যথার দাপটও বাড়তে শুরু করেছে। নিয়মিতভাবেই ফিজিওথেরাপিস্টের পরামর্শ মতোই ম্যাসাজ করানো হয় তাকে। তারই মধ্যে এবার ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

দীর্ঘদিন ছবিতে অভিনয় না করলেও টিভিতে বিভিন্ন রিয়েলটি শো-এ তাকে প্রায়ই দেখা যেত বিচারকের আসনে। কিন্তু পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় সেখান থেকে সরে যান। রাজনৈতিক জীবন থেকেও অব্যাহতি নিয়েছেন। কোনো সামাজিক উৎসব, অনুষ্ঠানেও বিশেষ একটা আসতেন না।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারা বিজয়ী এই অভিনেতাকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার ‘হাওয়াইজাদা’(২০১৫) ছবিতে। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ‘মৃগয়া’, ‘ডিস্কো ড্যান্সার’,‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘গুরু’, ‘গোলমাল থ্রি’, ‘অগ্নিপথ’, ‘বাঙালি বাবু’, ‘রাস্তা’, ‘নোবেল চোর’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮