ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

কোটা আন্দোলনকারীরা পাকিস্তানিদের দোসর: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাত্তারের ঘাতক দালাল ও পাকিস্তানিদের দোসররা মুক্তিযুদ্ধের পক্ষের প্রজন্মকে বঞ্চিত করার জন্যই কোটা বিরোধী আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার বিকালে সাভারের হেমায়েতপুরের শ্যামপুরে মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয়ের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৭১-এর ঘাতক ও দালাল কমিটি দুইবার ক্ষমতায় থেকে সরকারি চাকুরিসহ নানা সুবিধা আদায় করেছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ায় তারা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই কোটা বিরোধী আন্দোলনকে উসকে দিচ্ছে। যাতে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি হয়।’

এসময় তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধের পক্ষে সজাগ থাকতে আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহ্বান জানান।

মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিদ্যালয়টির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মন্ত্রী ওই বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমেরও উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটা আন্দোলনকারীরা পাকিস্তানিদের দোসর: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮