ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, দেশের মানুষকে না জানিয়ে এ ধরনের দেশবিরোধী চুক্তির খবরে গোটা জাতি হতভম্ব ও চিন্তিত হয়ে পড়েছে।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেনে এ উদ্বেগের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনমতকে উপেক্ষা করে আকস্মিকভাবে বাংলাদেশ–ভারত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এমনকি তাদের বাছাইকৃত লোক দিয়ে গঠিত একদলীয় জাতীয় সংসদে আলোচনা করারও প্রয়োজন বোধ করেনি।

রিজভী বলেন, প্রতিরক্ষা সহযোগিতায় ঋণ বাস্তবায়ন এবং সার্বিক সহযোগিতার বিস্তার ঘটাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট চারটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে কিনা, সেই সংশয় এখন বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাচের পুতুলের ভূমিকাই পালন করছেন। এ চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের নিরাপত্তাঝুঁকিতে পড়বে বলে বিশিষ্টজনরা মনে করেন।

বিএনপির এ নেতা বলেন, ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে বাংলাদেশের তিন দিক দিয়েই সীমান্ত রয়েছে। একই সঙ্গে রয়েছে সীমান্ত প্রতিযোগিতা। তাদের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হওয়ায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ভিন দেশের এক্সটেনশন হতে দেয়া যাবে না মন্তব্য করে রিজভী অবিলম্বে গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করার জন্য দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি: রিজভী

আপডেট সময় ০৩:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮