ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে বৃদ্ধা গৃহকর্মীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে এক বৃদ্ধা গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে শাহেরা বানু (৭০) নামে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গুলশান ২ নাম্বারের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসা থেকে গৃহকর্মী শাহেরা বানুর মরদেহ উদ্ধার করা হয়। বাসাটিতে ওই গৃহকর্মী ছাড়া কেউ ছিলো না। বাসাটির মালিক পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। নিহত ওই নারী ৩৬ বছর ধরে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কোনও ভাবে বাসায় প্রবেশ করেছে। পরে তাকে একা পেয়ে ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে বাসা থেকে কোনও কিছু খোয়া গেছে কিনা তা জানাতে পারেনি পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে বৃদ্ধা গৃহকর্মীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮