ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদক নিরাময়কেন্দ্রে কিশোরী ধর্ষণ, মালিক গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাদকাসক্ত মেয়েকে সুস্থ করতে মাদক নিরাময়কেন্দ্রে ভর্তি করেছিলেন মা। কিন্তু সেখানেই ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। কলকাতার বেহালার মুচিপাড়া এলাকায় ‘সুরক্ষা’ মাদক নিরাময়কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বুধবার রাতে অভিযুক্ত মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েক দিন আগে সোনারপুরের আরেকটি মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন ব্যক্তিকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম সঞ্জয় পাল। বেহালার মুচিপাড়া এলাকায় ‘সুরক্ষা’ নামে একটি মাদক নিরাময়কেন্দ্র চালান তিনি। মাদকাসক্ত এক কিশোরীকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে তিন মাস আগে তাকে ওই কেন্দ্রে ভর্তি করেছিলেন তার মা।

বুধবার বিকালে তিনি মেয়েকে দেখতে এসেছিলেন। কিশোরীটি তখনই তাকে ধর্ষণের কথা জানায়। মা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে আশপাশের লোকজনকে সব জানান। স্থানীয়রাই তাকে থানায় পাঠান।

পুলিশ বলছে, বছর দুয়েক আগে মুচিপাড়ার ওই দোতলা বাড়িটি ভাড়া নেন সঞ্জয়। সেখানে মাদকসহ সব ধরনের নেশা থেকে মুক্ত করার চিকিৎসা হয় বলে তিনি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দিতেন। ওই কেন্দ্রের দোতলায় নারী এবং একতলায় পুরুষ রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে।

তবে এলাকার লোকজন জানান, একজন রাঁধুনি, দুজন যুবক এবং সঞ্জয় ছাড়া আর কাউকেই সেখানে খুব একটা দেখা যেত না। কখনও কোনো চিকিৎসক ওই কেন্দ্রে এসেছেন বলে তারা মনে করতে পারছেন না।

আশপাশের লোকজনের অভিযোগ, ওই কেন্দ্রের পুরুষ আবাসিকদের মারধর করা হতো। সোনারপুরে একই ধরনের একটি কেন্দ্রে তো এক ব্যক্তিকে মারতে মারতে মেরেই ফেলা হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে- এ ধরনের মাদক নিরাময়কেন্দ্রগুলোর বৈধতা নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাদক নিরাময়কেন্দ্রে কিশোরী ধর্ষণ, মালিক গ্রেফতার

আপডেট সময় ১২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮