ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরবে বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতির পাশাপাশি আওয়ামী লীগের দুই আমলের বিভিন্ন সেক্টরের অনিয়ম ও দুর্নীতির চিত্রকে সামনে আনছে বিএনপি। ধারাবাহিকভাবে তা দেশবাসীর সামনে দলের পক্ষ থেকে তুলে ধরা হবে।

এরই ধারাবাহিতায় আজ বৃহস্পতিবার বিকালে ব্যাংকিং খাতে সরকারের আমলে যেসব অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হবে। বিকাল তিনটার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ব্যাংকিং খাতের দুর্নীতির খবর তুলে ধরা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ দৈনিক আকাশকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুই আমলে ব্যাংকিং সেক্টরে এমন কোনো অনিয়ম ও দুর্নীতি নাই যা হয়নি। সরকারি, বেসরকারি এমন কোনো ব্যাংক নেই যেখানে হাত দেয়নি সরকারি দলের লোকজন। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, ফারমার্স ব্যাংক, জনতা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সরকারি দলের লোকজন জড়িত বলে সরকার এর বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বিএনপির উচিত এসব বিষয় জনগণের কাছে তুলে ধরা।’

জানা গেছে, অর্থনৈতিক বিষয় ছাড়াও বিদ্যুৎ খাত, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতে সেসব দুর্নীতি ও অনিয়মনের ঘটনা ঘটেছে তা একে একে সামনে আনা হবে। ইতিমধ্যে কয়েকটি সেক্টরের তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত জানুয়ারিতে বিএনপির গঠিত একটি কমিটি প্রত্যেক সেক্টরের অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহে কাজ করছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ছাড়াও বিএনপিপন্থি সাবেক আমলা, অর্থনীতিবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত এই কমিটি ২০০৯ সালে থেকে এ পর্যন্ত বিভিন্ন সেক্টরের অনিয়ম-দুর্নীতি নিয়ে কাজ করছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দৈনিক আকাশকে বলেন, ‘বিকাল তিনটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারের আমলে ব্যাংকিং খাতে যেসব অনিয়ম, লুটপাট হয়েছে সেসব চিত্র তুলে ধরা হবে ‘

Tag :
আপলোডকারীর তথ্য

রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডসের চূড়ান্ত তালিকায় ভিয়েতনামের দা নাং বিমানবন্দর

আজ সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরবে বিএনপি

আপডেট সময় ০২:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮