ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন

বাড্ডায় রাতে আটক আসামি বন্দুকযুদ্ধে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বাড্ডায় এক ক্যাবল অপারেটরকে গুলি করে হত্যার ঘটনার পর জনতার ধাওয়ায় আটক তিনজনের মধ্যে একজন গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে আফতাবনগরের এল-ব্লকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

নিহত সাফায়েত হোসেন তামরিন ওরফে রানার (২৮) বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মশিউর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডায় জাগরণী ক্লাবের ভেতরে আবদুর রাজ্জাক ওরফে বাবু (৩০) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।

খুন হওয়ার পর জনতা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের মধ্যে রানাকে নিয়ে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে আফতাবনগরের এল-ব্লকে অভিযানে যায়। সেখানেই রানার সহযোগীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি করেন উপকমিশনার মশিউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম

বাড্ডায় রাতে আটক আসামি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময় ১২:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮