ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে বিজ্ঞাপনী অফিসে কর্মচারীর গলাকাটা লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলশানে ‘টিনসেল টাউন’ নামের একটি বিজ্ঞাপনী সংস্থার অফিস থেকে শাকিল (১৮) নামে এক কর্মচারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিকেতনের ৩ নম্বর সড়কের ওই অফিস থেকে কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ। শাকিল ওই অফিসেই থাকতেন বলে জানা গেছে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিকেতনের ৩ নম্বর সড়কে ওই অফিসের মেঝেতে নিজের বিছানায় শাকিলের লাশ পাওয়া যায়। শাকিলের গলা ও হাতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মোশাররফ হোসেন নামে শাকিলের এক আত্মীয় বলেন, শাকিলের মোবাইল থেকে সকালে তার বাবার কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে কয়েক দফা আলোচনায় সেই টাকার পরিমাণ এক লাখে নামে। ওই ফোন পাওয়ার পরই শাকিলের বাবা গুলশান থানায় যান।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিজ্ঞাপনী সংস্থাটির লোকজন সকালে শাকিলের মোবাইলে ফোন করে বন্ধ পায়। পরে ওই নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

তিনি বলেন, বিষয়টি থানায় জানানোর পর কৌশল অবলম্বন করে এই মোবাইলের মাধ্যমে তার পরিবারকে দিয়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়। মুক্তিপণের টাকা দেয়ার জন্য নিকেতনের এই অফিসের কাছে স্থান নির্ধারণ করে দেয়া হয়।

মুক্তিপণের টাকা নিতে এলে ধরার পরিকল্পনা থেকে পুলিশ সদস্যরা সকাল থেকেই ওই বিজ্ঞাপনী সংস্থার অফিসের আশপাশে অবস্থান নিয়ে থাকেন। এজন্য অন্য কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যেতে বারণ করা হয়।

ওসি বলেন, দুই-তিনবার টাকার জন্য সময় ও স্থান নির্ধারণ করার পরেও কেউ টাকা নিতে না আসায় পুলিশ সন্ধ্যায় অফিসের দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে বিজ্ঞাপনী অফিসে কর্মচারীর গলাকাটা লাশ

আপডেট সময় ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮