ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

খালেদার জামিন প্রার্থনা নাটক মঞ্চায়ন ছাড়া কিছু নয়: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারাই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চান না।

তিনি বলেন, বিএনপি নেতারা চান না খালেদা জিয়া মুক্তি পাক। বিএনপির যে নেতারা মনে করেন খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে, তারা নিশ্চয় খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসুক তা চান না। তাই আদালতে খালেদা জিয়ার জামিন প্রার্থনা বিএনপির পক্ষ থেকে নাটক মঞ্চায়ন ছাড়া অন্য কোনো কিছু নয়। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মোটেও আন্তরিক নয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয়তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৭৫তম জন্মজয়ন্তী’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।

‘খালেদা জিয়াকে ভিন্ন কৌশলে আন্দোলন করে বের করব’ বিএনপি নেতাদের সাম্প্রতিক সময়ে এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তাহলে ভিন্ন কৌশলটা কি? কৌশল দুটি হতে পারে একটি হচ্ছে ২০১৩, ১৪, ১৫ সালে মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ আর অপরটি হচ্ছে ষড়যন্ত্র।

‘গাজীপুর সিটি নির্বাচনের মতো দেশে সাধারণ নির্বাচনও স্থগিত হয়ে যেতে পারে’ ড. কামাল হোসেনের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, তার মানে দেশে সাধারণ নির্বাচন হোক, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক সেটি তারা চায় না। ১/১১ কুশীলব হচ্ছে ড. কামাল হোসেনরা। তারাই দেশে নির্বাচন স্থগিত করেছিলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

খালেদার জামিন প্রার্থনা নাটক মঞ্চায়ন ছাড়া কিছু নয়: হাছান

আপডেট সময় ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮