ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

দারাজ কিনে নিল আলিবাবা

আকাশ আইসিটি ডেস্ক:

জনপ্রিয় ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে কিনে নিয়েছে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। এখন আলিবাবা গ্রুপের সদস্য দারাজ। এখন থেকে আলিবাবার অভিজ্ঞ নেতৃত্বে প্রযুক্তি, অনলাইন কমার্স, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকস দিয়ে পরিচালিত হবে দারাজ।

২০১২ সালে কার্যক্রম শুরু করে দারাজ এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি সর্বাধিক জনপ্রিয় অনলাইন শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

বর্তমানে কোম্পানিটি সফলভাবে অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা করছে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং নেপালে। আলিবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোন পরিবর্তন আসবে না।

দারাজের কো-সিইও বিয়ার্কে মিক্কেলসেন বলেন- ‘এই চুক্তির ফলে আলিবাবা পরিবারে জায়গা করে নিলো দারাজ। যেকোন জায়গায় ব্যবসাকে সহজ করে তোলা-এই কাজটি আমরা সফলভাবে করতে পেরে গর্বিত। কঠোর পরিশ্রম ও নিবেদিত প্রাণে আমরা এই মার্কেটে ই-কমার্স যাত্রা শুরু করেছি কিন্তু এখন পর্যন্ত এর বিপুল সম্ভাবনার মাত্র ছোট্ট একটি অংশকে ছুঁতে পেরেছি আমরা’।

দারাজের আরেক কো-সিইও ড. জনাথন ডোয়ার বলেন-‘আলিবাবার সঙ্গে হাত মিলিয়ে আমরা এই অঞ্চলের উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য প্রস্তুত। পাশাপাশি, প্রতিশ্রুতি মোতাবেক আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্যগুলো খুব সহজেই পৌঁছে দিতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দারাজ কিনে নিল আলিবাবা

আপডেট সময় ০১:২২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮