ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তায় নামাজের বিরোধিতায় হরিয়ানার মুখ্যমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাস্তায় নামাজ পড়ার বিরুদ্ধে উগ্রপন্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তিনি বলেন, খোলা জায়গায় নামাজের প্রার্থনা দিন দিন বাড়ছে। কিন্তু প্রকাশ্যে রাস্তার পরিবর্তে মসজিদ বা ঈদগায় নামাজ পড়া উচিত।

গত কয়েক দিন ধরে গুরুগ্রামে রাস্তার ওপর নামাজ পড়ার বিরুদ্ধে সরব একাধিক কট্টরপন্থী গোষ্ঠী। তাদের দাবি, নামাজের অজুহাতে সরকারি জমিদখল করে নেয়ার চেষ্টা হচ্ছে। তাই সারা ভারতেই রাস্তায় নামাজ বন্ধ করতে হবে।

তারা গুরুগ্রামের বেশ কয়েকটি জায়গায় নামাজ পড়ার ওপর আপত্তি জানালে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুগ্রাম জেলা প্রশাসন নির্দেশ দেয় যে জমিতে প্রার্থনা হচ্ছে তা সুরক্ষিত রাখতে হবে।

গুরুগ্রামের ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিংহ বলেন, নামাজ পড়ার সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেসব জায়গায় আপত্তি উঠেছে, সেখানে অশান্তি ছড়াতে দেয়া হয়নি।

প্রকাশ্যে নামাজ পাঠে বিরোধিতার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ওয়াকফ বোর্ডকে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গাগুলো চিহ্নিত করতে বলেছে।

এ প্রেক্ষাপটে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, আমাদের মত হল- নামাজ পড়া উচিত মসজিদ ও ঈদগার মতো নির্দিষ্ট ধর্মীয় স্থানে। যদি জায়গার অভাব হয়, তবে নিজের বাড়িতে নামাজ পড়ুন।

কোনো কোনো জায়গায় নামাজ পড়তে বাধা দেয়ার অভিযোগের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কর্তব্য, আমরা তা পালন করব। সৌহার্দ, সম্প্রীতি যাতে বজায় থাকে, কোথাও উত্তেজনা মাথাচাড়া না দেয়, তা সুনিশ্চিত করছি। সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক তৈরি হলে তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি কাউকে নামাজ পড়তে বাধা দেয়ার কথা বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাস্তায় নামাজের বিরোধিতায় হরিয়ানার মুখ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮