ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

জাতীয় নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি হলো: জাপা মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের খবরে সাধারণ মানুষের মনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

রবিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

এর আগে রবিবার দুপুরে সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে। এই নির্বাচনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি। তবে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দেয় দলটি।

নির্বাচন নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘দুটি দল দেশের মানুষকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, খুন, গুম, নারী ধর্ষণ ছাড়া আর কিছুই দিতে পারেনি। নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশের মানুষ দুটি দলের হাত থেকে বাঁচতে চায়।’

রুহুল আমিন বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে। আগামীতে চমক সৃষ্টি করে আরও অনেক দলের শীর্ষ নেতারা জাতীয় পার্টিতে যোগ দেবেন।’

হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিকে লালকার্ড দেখিয়ে সাধারণ মানুষ জাতীয় পার্টির লাঙলে ভোট দেবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমাদের মনে কোনো ক্ষোভ নেই। আমাদের কাছে সবাই নিরাপদ। আবার আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আগামী নির্বাচনে জনগণের ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সরকার গঠন করবে জাতীয় পার্টি। আর এরশাদের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, নিশ্চয়তা থাকবে সুষ্ঠু নির্বাচনের।’

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু , এস.এম. ফয়সল চিশতী, মেজর খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

জাতীয় নির্বাচন নিয়েও সংশয় সৃষ্টি হলো: জাপা মহাসচিব

আপডেট সময় ০৮:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮