ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদার মুক্তি দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

এ কর্মসূচির অংশ হিসেবে কাল দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে প্রধান কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা পুলিশকে চিঠি দিয়েছি। সিটি কর্পোরেশনকে অবহিত করেছি। তারা বলেছে- পুলিশের অনুমতি হলে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি আরও জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গাজীপুর ও খুলনাকে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

সংবাদ সস্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম, মনির হোসেন ও বেলাল আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

খালেদার মুক্তি দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ: রিজভী

আপডেট সময় ০১:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮