ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে সেনাবাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছেন। নিহতদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ অভিযানের প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে নামে জম্মু-কাশ্মীরের সাধারণ জনগণ।

বিক্ষোভ ঠেকাতে সেনাসদস্যদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন চার বেসামরিক নাগরিক। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। খবর এনডিটিভির।

কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে।

ইতিহাসের ধারাবাহিকতায় সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকরণ হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না।

সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদেরও হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের ছাত্তাবাল এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় ভারতীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিন বিচ্ছিন্নতাবাদী শ্রীনগর শহরের কাছের তাবেলা ছাত্তাবালের এক বাড়িতে আত্মগোপন করে আছে, সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তারা নিহত হন। এ সময় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের তিন সদস্য আহত হন।

রাজ্য পুলিশপ্রধান এসপি বৈদ্য পিটিআইকে জানান, ছাত্তাবালের অভিযান স্থল ও সংলগ্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৭

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮