ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে মানেই ক্যারিয়ার শেষ নয়: আলিয়া ভাট

আকাশ বিনোদন ডেস্ক:

অনেকেই মনে করেন বিয়ের পর অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু এমনটা মনে করেন না বলিউড তারকা আলিয়া ভাট। তার ভাষ্য, বলিউডের অনেক তারকা বিয়ের পরও অভিনয় চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে আলিয়া বলেন, আমি ভীষণ খুশি আর এক্সাইটেড ফর সোনম কাপুর। কারিনা কাপুর, সোনম— এরা কেরিয়ারের যে পর্যায়ে এসে বিয়ে করলেন, তাতে সবার সামনে নতুন উদাহরণ তুলে ধরলেন।

‘আমার তো মনে হয় যে, বিয়ে মানেই কেরিয়ার শেষ নয়। আনুশকা হোক বা বেবো বা সোনম… এদের সবার জন্যই আমি খুব খুশি। আমিও যদি কিছু বছরের মধ্যে বিয়ে করি, তা হলে ওদের উদাহরণটা খুব কাজে লাগবে। আর একটা কথা বলি। সোনমের বিয়েতে করণ (জোহর) পারফর্ম করছেন। সেটা দেখার জন্য আমি রীতিমতো উদগ্রীব।’

সামনেই মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত ‘রাজ়ি’। এই ছবিতে নিজের মায়ের সঙ্গে প্রথম অভিনয় করছেন তিনি।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, অভিনয়ে আমার মতোই মা-ও সাবলীল। আর মাকে সেটে দেখার অনুভূতিই আলাদা। আমি একদম আমার মায়ের মতো।

‘রাজ়ি’র পটভূমি ভারত-পাকিস্তানের ১৯৭১ সালের যুদ্ধ। পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে বহু বিতর্ক হয়েছে।

এ বিষয়ে নায়িকা বলেন, আমি মনে করি, যেমন শিল্পের কোনো সীমা থাকা উচিত নয়, ঠিক তেমনই মানবতারও সীমা থাকা অনুচিত। আমরা দুই দেশ এক সময়ে একসঙ্গে ছিলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ে মানেই ক্যারিয়ার শেষ নয়: আলিয়া ভাট

আপডেট সময় ০১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮