ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে এবার নারী পোশাক শ্রমিকের পা পিষে দিল বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে এবার নারী পোশাক শ্রমিকের পা পিষে দিয়েছে বাস। আহতের নাম নিলুফার ইয়াসমিন (৪০)। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ৬ নম্বর পরিবহনের একটি চলন্ত বাস থেকে নামাতে গিয়ে নিলুফার ইয়াসমিনের ডান পায়ের পাতা থেঁতলে যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিলুফার ইয়াসমিনকে উদ্ধারকারী পথচারী জামশেদ আল মাইন দৈনিক আকাশকে বলেন, মালিবাগ মোড়ে মতিঝিল টু বনানী ট্রান্সপোর্ট লিমিটেডের ৬ নম্বর পরিবহনের একটি চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যান নিলুফার ইয়াসমিন। এ সময় ওই বাসেরই পেছনের চাকায় তার ডান পায়ের পাতা চাপা পড়ে পিষ্ট হয়।

তাকে উদ্ধার করে স্থানীয় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

খবর পেয়ে রাতে ঢামেক হাসপাতালে ছুটে যান নিলুফার ইয়াসমিনের ছেলে আশিকুর রহমান। তিনি জানান, আদাবরের ৬ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন তারা। নিলুফার ইয়াসমিন কাজ করেন একটি পোশাক কারখানায়। তিনি ব্যক্তিগত কাজে শুক্রবার বিকালে মালিবাগে যাচ্ছিলেন। ফার্মগেট থেকে ৬ নম্বর বাসে উঠেন তিনি। মালিবাগ মোড়ে নামার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসরাফ কবির বলেন, আহত নিলুফারকে জরুরি বিভাগে নিয়ে আসার পর আমরা দেখেছি। তার ডান পায়ের পাতা পিষ্ট হয়েছে। ঢামেক হাসপাতাল থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্প্রতি রাজপথে দুই বাসের চাপায় হাত হারিয়ে মারা যান তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। এরপর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা আক্তার নামে এক তরুণী। এছাড়া ফার্মগেট বাস স্টপেজে পা থেঁতলে যায় এক নারীর। এ ছাড়াও যাত্রাবাড়ীতে এক প্রাইভেটকার চালক গাড়ির চাপায় পা হারান।গুলিস্তানে বাসের চাপায় একটি পায়ের চার আঙুল পিষে যায় এক ব্যবসায়ীরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে এবার নারী পোশাক শ্রমিকের পা পিষে দিল বাস

আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮