ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন ও কেলেঙ্কারিতে স্থগিত নোবেল সাহিত্য পুরস্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত নিয়ে বেকায়দায় থাকা সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ একাডেমি জানিয়েছে, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার যৌন অসদাচরণের অভিযোগ তদন্তে সুইডিশ একাডেমির ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থায়ী সম্পাদক সারা দানিয়ুস। একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন অসদাচরণ অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি কয়েক সপ্তাহ ধরেই বেশ চাপের মুখে ছিল।

সুইডিশ একাডেমিই প্রতিবছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম ঘোষণা করে। আজীবনের জন্য মনোনীত হওয়ায় ‘কার্যত’ এর সদস্যদের পদত্যাগের সুযোগ নেই।

যদিও গত সপ্তাহে স্থায়ী সম্পাদকের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অবস্থানে অসন্তোষ জানিয়ে তিন লেখক পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক ভবিষ্যতে একাডেমির আর কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। এরপরই আজ সুইডিশ একাডেমি সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার স্থগিত করল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌন ও কেলেঙ্কারিতে স্থগিত নোবেল সাহিত্য পুরস্কার

আপডেট সময় ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮