ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

এই সরকার নির্লজ্জ ও অনৈতিক: কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সরকারকে ‘নির্লজ্জ ও অনৈতিক সরকারের’ উদাহরণ মনে করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি কামাল হোসেন। তিনি বলেছেন, ‘এই সরকার কতটা নীতিহীন এবং কতটা স্বৈরশাসক হতে পারে তা এই সরকারের আচরণই প্রমাণ করে।’

শুক্রবার সুপ্রিম কোর্টর শামছুল হক চৌধুরী হলে এক মতবিনিময়ে গণফোরাম নেতা এসব কথা বলেন।

‘আইনের শাসন ও গণতন্ত্র’শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই সমিতির নেতৃত্বে থাকা প্রায় সবাই বিএনপির রাজনীতিতে জড়িত।

কামাল হোসেন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর আমাকে বলেছিল আর একটি নির্বাচন করতে হবে। কিন্তু এর পর ২০১৪, ১৫, ১৬, ১৭ গেল নির্লজ্জভাবে তারা এখনও দেশ চালিয়ে যাচ্ছে।’

‘বর্তমান সরকারের লজ্জা নেই, নীতি নেই। এরা আমাদের ওপর বসবে, আর আমরা মেনে নেব? আসুন সব আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দেই। দলমত নির্বশেষে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হই। তা না হলে দেশ গভীর সংকটে পড়বে।’

কামাল হোসেন বলেন, ‘দেশে ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন নয়, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের ঐক্য থাকলে সব কিছু সম্ভব। এই নাগরিকদের ঐক্যের কারণে এরশাদের মতো এতো বড় স্বৈরশাসকের পতন হয়েছে।’

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘ষোড়শ সংশোধনী রায় দেয়ায় প্রধান বিচারপতিকে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে বিদায় করা হলো। আমরা এর বিচার চাই।’

বিএনপিপন্থী বুদ্ধিজীবী গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুদর রহমান মান্না, আইনজীবী শাহদীন মালিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকর মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমীনম গাজী প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

এই সরকার নির্লজ্জ ও অনৈতিক: কামাল

আপডেট সময় ০৭:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮