ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসাও করেছেন তারা।

শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে। এরআগে শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায় ৭০ জনের প্রতিনিধি দল।

পরে বেলা ১১টায় উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধি দলেরর সদস্যরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই এবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসলেন ওআইসির প্রতিনিধিরা।

কাল শনিবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এবারের ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য হল- টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামি মূল্যবোধ। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ আয়োজনে ওআইসির সব সদস্য রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ সাড়ে পাঁচশর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

৪০ মন্ত্রী ও সহকারী মন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছর ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’র (সিএফএম) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে।

ঢাকায় সিএফএম বৈঠকে যেসব বিষয় গুরুত্ব পাবে সেগুলো হল- মুসলিম বিশ্বের সংঘাত ও চ্যালেঞ্জগুলো, আন্তর্জাতিক বিষয়াবলি, বিশ্বব্যাপী মুসলমানরা যে ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, কিভাবে সেগুলোর সমাধান করা যায়, বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে তা দূরীকরণের উপায় যথাসভ্যতা ও সংস্কৃতির আন্তঃসংলাপ, মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়ন, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন ধরনের সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করা প্রভৃতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮