ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন হবে: তারানা

অাকাশ জাতীয় ডেস্ক:

‘কোনো দলের জন্য নির্বাচন বসে থাকবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ আয়োজিত থানা কমপ্লেক্স গ্রাউন্ডে মাদক ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

এর আগে ওই সুধী সমাবেশে তারানা বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের জনক। বিএনপি ও জামায়াতের সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে। আপনারা যদি স্মরণ করেন সেই সময়ে প্রেসক্লাবে ঘোষণা দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের উদ্ভব হয়েছিল। হিযবুত তাহরির, ইসলামি ঐক্যজোট হিযবুত তাওহিদসহ সব উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠির উদ্ভব হয়েছিল সেই সময়ে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওপর ১৯ বার হামলা হয়েছিল তার প্রাণনাশের জন্য। আর কারো ওপর এতবার হামলা হয়নি। এসব হামলার পৃষ্ঠপোষক জঙ্গিবাদের জনক বিএনপি-জামায়াত জোট।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফসার উদ্দিন খানের সভাপতিত্বে ও নাগরপুর থানার ওসি মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন হবে: তারানা

আপডেট সময় ০৯:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮