ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যাসিড খাইয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অ্যাসিড খাইয়ে স্ত্রী এবং তার গর্ভে থাকা সন্তানকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ভারতের চণ্ডীপুরের চৌখালি কোটবাড়ে ঘটনাটি ঘটেছে। বাপেরবাড়ি থেকে টাকা না নিয়ে আসায় এ ঘটনা ঘটিয়েছেন। অ্যাসিড খাওয়ার পর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভারতের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নষ্ট হয়ে যায় গর্ভস্থ ভ্রূণ। পরে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর স্ত্রীকে ফেলে পালিয়ে যায় গৃহবধূর তার গোটা পরিবার। খবর পেয়ে মৃতার বাপেরবাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসেন। পরে তাঁরা চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। বছর খানেক আগে চণ্ডীপুর থানা এলাকার নারাণদাঁড়ি গ্রামের বাসিন্দা শেখ রবিউলের মেয়ে রুবিনার নিকাহ হয় পাশের গ্রাম চৌখালি কোটবাড়ের বাসিন্দা শেখ রেজাবুলের সঙ্গে।

নিকাহর কিছুদিন পর থেকেই রেজাবুল অতিরিক্ত পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। এর উপর রুবিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আরও চটে যায় রেজাবুল। ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দিতে থাকে। এজন্য তাঁকে গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। রুবিনা কান্নায় ভেঙে পড়েন। রেজাবুল রুবিনাকে শর্ত দেয়, গর্ভের ভ্রূণ বাঁচাতে হলে বাপেরবাড়ি থেকে লক্ষাধিক টাকা আনতে। ভয় পেয়ে রুবিনা প্রস্তাবে রাজি হয়ে যায়।

সাময়িক রক্ষা পেলেও কিছুদিনের মধ্যেই টাকা আনার জন্য ফের অত্যাচার শুরু হয়। রুবিনার মা সাকিনা মেয়ের উপর অত্যাচার সহ্য করতে না পেরে পরপর দু’-বারে জামাইকে ৩০ হাজার টাকা দেন। এভাবে রুবিনা ধীরে ধীরে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে বাপেরবাড়ি থেকে ফের টাকা আনার জন্য চাপ দিয়ে রুবিনার উপর চরম অত্যাচার শুরু করে রেজাবুল। কিন্তু, রুবিনা গরিব বাবা-মায়ের কাছ থেকে আর টাকা আনতে পারবে না বলে জানিয়ে দেন। তাতে বেজায় ক্ষুব্ধ হয়ে রেজাবুল ভ্রূণ নষ্ট করতে স্ত্রীকে জোর করে অ্যাসিড খাইয়ে দেয়। অভিযোগ, একাজে তাকে সাহায্য করে রুবিনার শ্বশুর-শাশুড়িও। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অ্যাসিড খাইয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন

আপডেট সময় ০২:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭